এআই-সহায়তায় ভয়েস কন্ট্রোলে হ্যান্ডস-ফ্রি ব্রাউজিং

কথা বলেই ওয়েব ব্যবহার করুন

Iris হলো Google Chrome-এর একটি এক্সটেনশন। কোনো মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন, Iris-এর সঙ্গেও সেভাবেই বলুন: এটি ওয়েবসাইট খোলে, পেজ জোরে পড়ে শোনায়, আপনার হয়ে টাইপ করে, আর ওয়েবসাইটে ধাপে ধাপে কাজ সেরে দেয়।

শিগগিরই Chrome ওয়েব স্টোরে আসছে কীভাবে কাজ করে

ব্যক্তি ও ছোট ব্যবসার জন্য বিনামূল্যে। আপনার কণ্ঠস্বর আপনার কম্পিউটারেই থাকে।

ধাপে ধাপে সেটআপ নিজেই জোরে পড়ে শোনায়: "আপনি কি স্ক্রিন রিডার ব্যবহার করেন?", আর উত্তরগুলো বড় বড় কার্ডে দেখায়

Iris কী করে

যাঁরা মাউস, কিবোর্ড বা স্ক্রিন সহজে ব্যবহার করতে পারেন না, তাঁদের সবার জন্য, আর যাঁরা হাত খালি রাখতে চান, তাঁদের জন্যও।

  • পুরোপুরি হ্যান্ডস-ফ্রি

    "Hey Iris" বলুন, অথবা একটি কী টিপে কথা বলুন, কিংবা একটি কী টিপে টাইপ করুন। কথায় উত্তর আর শব্দসংকেত থাকায় স্ক্রিন দেখার দরকার পড়ে না।

  • ওয়েব পড়ে শোনায়

    পেজ, শিরোনাম, সারাংশ, রিভিউ আর আপনার ইমেল, সবই জোরে পড়ে শোনায়। চালিয়ে যেতে বলুন "আরও", থামাতে বলুন "থামো"। ছবির বর্ণনাও দিতে পারে।

  • কাজ সেরে দেয়

    যা চান তা বলুন, যেমন "খোলার সময়টা খুঁজে দাও" বা "এটা আমার কার্টে যোগ করো"। Iris আগে তার পরিকল্পনা জানায়, তারপর পেজে ধাপে ধাপে কাজ করে।

  • আপনার কণ্ঠস্বর আপনার কাছেই থাকে

    কথা শনাক্ত হয় আপনার কম্পিউটারেই, কখনো আপলোড হয় না। কোনো অ্যাকাউন্ট নেই, অ্যানালিটিক্স নেই, বিজ্ঞাপন নেই, ট্র্যাকিং নেই।

  • জরুরি কিছুর আগে জিজ্ঞেস করে

    যা আর ফেরানো যায় না, যেমন পাঠানো বা মুছে ফেলা, তার আগে Iris আপনার নিশ্চিতকরণ চায়। আপনি মুখে কোনো পাসওয়ার্ড বললে Iris তা কখনো টাইপ করে না, আর কখনো অর্ডার দেয় না।

  • আপনার স্ক্রিন রিডারের সঙ্গে কাজ করে

    VoiceOver, NVDA, JAWS আর ChromeVox-এর পাশাপাশি কাজ করার জন্য তৈরি। স্ক্রিন রিডারের কথার ওপর নিজে কথা না বলে, Iris তার উত্তরগুলো আপনার স্ক্রিন রিডারকেই দিতে পারে।

কাজের সময় Iris দেখুন

  • একটি রেসিপির পেজে "হেডিংগুলো পড়ো" বলার পর Iris হেডিংগুলো পড়ে শোনায়; কোনো অংশে যেতে তার নম্বর বলুন
    একটি রেসিপির পেজে "হেডিংগুলো পড়ো" বলার পর Iris হেডিংগুলো পড়ে শোনায়; কোনো অংশে যেতে তার নম্বর বলুন
  • সব কমান্ড সহজ ভাষায় তালিকা করা, সঙ্গে কমান্ড খোঁজার একটি বক্স
    সব কমান্ড সহজ ভাষায় তালিকা করা, সঙ্গে কমান্ড খোঁজার একটি বক্স
  • Iris-এর মেনু: কমান্ড টাইপ করুন, Iris কী শুনেছে আর কী করেছে দেখুন, এবং এখনো চলছে এমন যেকোনো কাজ থামান
    Iris-এর মেনু: কমান্ড টাইপ করুন, Iris কী শুনেছে আর কী করেছে দেখুন, এবং এখনো চলছে এমন যেকোনো কাজ থামান
  • সুরক্ষা যাচাই: যা আর ফেরানো যায় না, তার আগে Iris আপনাকে "নিশ্চিত করো" বলতে বলে
    সুরক্ষা যাচাই: যা আর ফেরানো যায় না, তার আগে Iris আপনাকে "নিশ্চিত করো" বলতে বলে

রোজকার কাজ, কথা বলেই

  • "শিরোনামগুলো পড়ে শোনাও", তারপর "দ্বিতীয়টা খোলো"
  • "আমার ইমেলগুলো পড়ো" আর "উত্তর দাও যে আমি ছটায় পৌঁছে যাব"
  • "শিলিগুড়ির ট্রেনের সময় খোঁজো"
  • "Ella Fitzgerald চালাও", "থামাও", "বিজ্ঞাপন স্কিপ করো"
  • "এই পেজে কী আছে?" আর "রিভিউতে যাও"
  • "১০ মিনিটের টাইমার সেট করো"

Iris ৩৯টি ভাষায় কাজ করে, সবই আপনার কম্পিউটারে। আরও কী কী বলতে পারেন

যা যা লাগবে

  • Windows, macOS, Linux বা ChromeOS-এ Google Chrome 121 বা তার পরের সংস্করণ
  • একটি মাইক্রোফোন, আর সম্ভব হলে হেডফোন: তাতে Iris নিজের কথা নিজে শুনে ফেলে না
  • Chrome-এর বিল্ট-ইন এআই-এর জন্য: যথেষ্ট খালি জায়গা আর গ্রাফিক্স মেমরি আছে এমন একটি নতুন কম্পিউটার। তা না থাকলে Iris আপনার কম্পিউটারে নিজের একটি ছোট এআই ব্যবহার করে।

এআই ভুল করতে পারে। Iris আপনার কথা ভুল শুনতে পারে বা পেজ ভুল পড়তে পারে। গুরুত্বপূর্ণ কিছু হলে যাচাই করে নিন। Iris একটি সহায়ক উপকরণ, আপনার স্ক্রিন রিডারের বিকল্প নয়।

ব্যক্তি ও ছোট ব্যবসার জন্য বিনামূল্যে

নিজে ব্যবহার করার জন্য Iris বিনামূল্যে, আর বছরে £৫০ লাখের কম আয়ের ব্যবসা, দাতব্য প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও। বড় প্রতিষ্ঠানের লাইসেন্স লাগবে।